দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিন দিনের সরকারী সফর শেষে আজ সোমবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রাত ১২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এর আগে স্থানীয় সময় (আবুধাবি) ৬টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে আবুধাবি ত্যাগ করেন। খবর বাসসের।
আরব আমীরাতের সমাজ কল্যান মন্ত্রী মরিয়ম মোহাম্মদ খালফান আল রুমি, ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী তিন দিনের এই সফরে ইউএইর ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যুবরাজ এবং পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
শেখ হাসিনা রাস আল-খাইমাহও(আরএকে) পরিদর্শন করেন। তিনি সেখানকার সরকার প্রধান শেখ সৌদ বিন আকর আল-কুয়েসির সঙ্গেও বৈঠক করেন। তিনি আবু ধাবিতে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সম্বর্ধনায়ও যোগ দেন।
প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও ইউএইর মধ্যে নিরাপত্তা সহযোগিতা, বন্দিবিনিময় এবং ঢাকাতে বাণিজ্য, জনশক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার প্রয়াসে কয়েকটি চুক্তি সই হয়েছে।