দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: জাহিদুল করিম
হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: জাহিদুল করিম

টানা ১৭ দিনের যুক্তরাষ্ট্র ও কানাডা সফর থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাঁকে বহন করা এমিরেটস এয়ারলাইনসের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

প্রায় দেড় ঘণ্টা দেরিতে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি অবতরণ করল। প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭১তম অধিবেশনে অংশ নেন। সেখানে তিনি দুটি পুরস্কারে ভূষিত হন।


সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী গণভবনে প্রবেশ করেন। পথে তিনি যেখানে নেতা-কর্মীদের দাঁড়ানো দেখেছেন, সেখানে তাঁকে বহন করা গাড়ির গতি কমিয়ে হাত নেড়ে অভিবাদনের জবাব দিয়েছেন। এ সময় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর উদ্দেশে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান।