দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি তাঁর চিকিৎসার পাশাপাশি সিঙ্গাপুরের প্রেসিডেনশিয়াল প্যালেস ইস্তানায় দেশটির প্রেসিডেন্ট টনি ট্যান কেং ইয়ামের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও অধিক দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নেওয়ার জন্য সিঙ্গাপুরের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। জবাবে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ স্থানীয় চাহিদার ভিত্তিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগে আগ্রহী। রাষ্ট্রপতি ৪ মে সিঙ্গাপুর যান।