দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে গতকাল রাত নয়টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। রাষ্ট্রপতি ১ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ত্যাগ করেন।