দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি
রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি

সপ্তাহব্যাপী লন্ডন সফর শেষে আজ সোমবার সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সকাল আটটার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সরকারি-মিলিটারি কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

চোখের চিকিৎসার জন্য ১৭ আগস্ট লন্ডন গিয়েছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।