দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হামিদ
আবদুল হামিদ

লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে আজ রোববার সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় আসেন রাষ্ট্রপতি। তাঁকে বহনকারী বিমানটি সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতির প্রেস সচিব আরও জানান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেন, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং সংশ্লিষ্ট পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

৬ মার্চ লন্ডনে যান রাষ্ট্রপতি।