দেশে ফিরেছেন সৌদিতে আটক ৭৯ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে দীর্ঘদিন আটক থাকা ৭৯ বাংলাদেশি গতকাল সোমবার দেশে ফিরেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম আজ মঙ্গলবার প্রথম আলোকে জানান, এই ৭৯ জনের সবাই অবৈধভাবে সৌদি আরবে ছিলেন। পরে পুলিশ তাঁদের আটক করে। চট্টগ্রাম, সিলেট, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে তাঁদের বাড়ি।