দেশে ফিরেছেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফরকালে দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে গতকাল মঙ্গলবার তাঁর দিল্লির বাসভবনে সাক্ষাত্ করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ছবি : ফোকাস বাংলার সৌজন্যে
ভারত সফরকালে দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে গতকাল মঙ্গলবার তাঁর দিল্লির বাসভবনে সাক্ষাত্ করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ছবি : ফোকাস বাংলার সৌজন্যে

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। খবর ইউএনবির।

আজ বুধবার নয়াদিল্লিতে থেকে ঢাকায় পৌঁছার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাতীয় সংসদের হুইপ এম শাদিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম ও হুইপ এম শাহাব উদ্দিন।

ভারত সফরে থাকাকালীন দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় দুদেশের বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হয়।