দেশে ফিরেছেন ৬৯ হাজার হাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন শেষে গতকাল রোববার পর্যন্ত প্রায় ৬৯ হাজার হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ৩৫ হাজার ৮৪৮ জন এবং সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ৩৩ হাজার ১০৩ জন হাজি দেশে ফিরেছেন।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান গত ২৮ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু করে। এ পর্যন্ত ৯০টি ফিরতি হজফ্লাইট চালিয়েছে বিমান। এর মধ্যে ১৩টি ছিল নিয়মিত ফ্লাইট ও ৭৭টি ছিল হজ ফ্লাইট।
নিয়মিত ও হজ ফ্লাইট মিলিয়ে বাংলাদেশ বিমান মোট ১৪০টি ফিরতি হজ ফ্লাইটে ৫৪ হাজার ৮৪৫ জন হাজি পরিবহন করবে। আর সৌদি এয়ারলাইনসে দেশে ফিরবেন ৫২ হাজার হাজি। ২৮ অক্টোবর ফিরতি হজ ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৭ হাজার ২৯০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন।