দেশে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কারাগারে দুই বছর কারাভোগের পর গতকাল রোববার দেশে ফিরেছেন তিন বাংলাদেশি। ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করেছে। তাঁরা হলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বড়ভিটা গ্রামের রফিকুল ইসলাম (৩৬), হরিপুর উপজেলার নওয়ারডাঙ্গা গ্রামের দুলাল মিয়া (৩৫) ও সমির হোসেন (২২)। এ সময় উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ কর্মকর্তা আনন্দ নরজিনার ও বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রমুখ।