দেশে ফেরার অপেক্ষায় ভারতে বন্দী ১৫৪ বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কারাগারে বন্দী ১৫৪ জন বাংলাদেশি দেশে ফেরার প্রহর গুনছে। এসব বন্দীর অধিকাংশের সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তারা ফিরতে পারছে না। তাদের একাংশ চার মাস আগে দেশে ফেরত পাঠানোর দাবিতে অনশন করলে কর্তৃপক্ষ তাদের দ্রুত ফেরত পাঠানোর আশ্বাস দেয়। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের পাঠানো সম্ভব হয়নি। এ মাসে এই কারাগার থেকে ছয়জন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।