প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের জনসংখ্যা বছরে প্রায় ২০ লাখ বৃদ্ধি পায়। ছোট এই দেশের জন্য এটি বড় ধরনের চাপ।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৫ কোটি ৭২ লাখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে এবার জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য: ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’। দিবসটি উপলক্ষে সারা দেশের প্রতি বিভাগ, জেলা ও উপজেলায় আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হবে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।