দেশে বছরে ৪০ হাজার মানুষ কিডনি রোগে মারা যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে জানানো হয়েছে, বাংলাদেশে প্রতি সাতজনে একজন কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিবছর ৪০ হাজার মানুষ এই রোগে মারা যান। মাত্র ১০ শতাংশ মানুষ এই রোগের চিকিৎসা করাতে পারেন। ৭৫ শতাংশ কিডনি রোগী টাকার অভাবে তিন মাস পর আর চিকিৎসা করাতে পারেন না।
কিডনি ফাউন্ডেশন ও হাসপাতালের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী দশম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। মিরপুরে কিডনি ফাউন্ডেশন ও হাসপাতালের মিলনায়তনে এ সেমিনার হচ্ছে। কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন-উর-রশীদের সভাপতিত্বে সভায় জাতীয় অধ্যাপক এম আর খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক, কিডনি ফাউন্ডেশনের মহাসচিব এম মুহিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবার উন্নয়ন চাই, কিন্তু ভেজাল হাসপাতাল চাই না। বেসরকারি মেডিকেল কলেজগুলোর মান নিয়ন্ত্রণ করুন। ভর্তি পরীক্ষায় ফেল করাদের ভর্তি করাবেন না।’