দেশে বিচ্ছিন্নভাবে আইএস থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দেশে ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে থাকতে পারে। তবে সংঘবদ্ধভাবে আছে বলে সরকার মনে করে না বা সরকারের কাছে এমন তথ্য নেই।

গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী মোজাম্মেল হক এ কথা বলেন। তিনি আরও বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার। তবে সুষ্ঠু তদন্ত হচ্ছে। অচিরেই তদন্তে সব রহস্য বেরিয়ে আসবে।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর শহরে নির্মাণ করা হয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।