দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গতকাল বুধবার রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এদিন মোট সাত হাজার ৪০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ উৎপাদনে রেকর্ডের বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, আগের দিন মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল সাত হাজার ৩৭১ মেগাওয়াট। তিনি আরও বলেন, এর আগে গত ৩০ মার্চ দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল সাত হাজার ৩৫৭ মেগাওয়াট। খবর বাসস