দেশে বিভিন্ন স্থানে বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ রোববার অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
আজ সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিনের তুলনায় ও রাতের কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদী কোর্ট ও ফেনী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।