দেশে ভূমির সঠিক ব্যবহার হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জনসংখ্যা বাড়ছে। ভূমি বাড়ার সুযোগ নেই। অথচ এই ভূমি পরিকল্পিত, পরিমিত ও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। প্রতিদিন প্রায় ৫০০ একর কৃষি জমি অকৃষি খাতে ব্যবহার করা হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের অধীন ‘জাতীয় ভূমি জোনিং প্রকল্প’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। মৌলভীবাজার জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে গতকাল বৃহস্পতিবার এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের পরিচালক আবদুল হাই। প্রকল্পের পটভূমি, উদ্দেশ্য, ফলাফল, কারিগরি বিষয়বস্তু ও জোনিং পদ্ধতি বিষয়টি উপস্থাপন করেন প্রকল্পের দলনেতা নজরুল ইসলাম খান। মৌলভীবাজার জেলার বর্তমান ভূমি ব্যবহার-সম্পর্কিত মৌলিক তথ্য, সম্ভাবনা, বিবিধ সমস্যা ও প্রতিকার বিষয়ে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী।
প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমির নির্দিষ্ট পরিচিত-অঞ্চল তৈরি করা হলে ভূমি ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। তখন ইচ্ছামতো ভূমি ব্যবহার করা যাবে না। কৃষি ভূমিতে চাইলেই অন্যকিছু করা যাবে না।