দেশে ভোটার ১০ কোটি ১৭ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বর্তমানে ভোটার ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ জন ও নারী ৫ কোটি ৩ লাখ ৭ হাজার ৫৪৮ জন। ভোটার তালিকা হালনাগাদ শেষে নির্বাচন কমিশন থেকে গতকাল বুধবার এ তথ্য পাওয়া গেছে।
হালনাগাদ শেষে ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১৫ হাজার ৪০৮ জন ও নারী ৫ লাখ ১ হাজার ৫৬১ জন। এর আগে কমিশন গত ১ জানুয়ারি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। যাচাই-বাছাইয়ে দেড় লাখের মতো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।