দেশে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া সম্পূর্ণ স্বাধীন থেকে তাদের মতামত প্রকাশের পূর্ণ অধিকার ভোগ করছে। এই পরিবেশে গণমাধ্যমের দায়িত্ব অপরিসীম। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বজলুর রহমান স্মৃতিপদক ২০১১ বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। প্রিন্ট মাধ্যমে দৈনিক সমকাল পত্রিকার আবু সালেহ এ পদক পেয়েছেন, ইলেকট্রনিক মাধ্যমে প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে এটিএন নিউজ । জিল্লুর রহমান বলেন, গণতন্ত্র ও সাংবাদিকতার ধারা আরও বিকশিত করার মাধ্যমেই এই বরেণ্য সাংবাদিকের প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো হবে। তরুণ সাংবাদিক সমাজ প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পদক বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্মৃতিপদক জুরিবোর্ডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের দুই ট্রাস্টি মফিদুল হক ও সারওয়ার আলী।