প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটছে না এবং জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করছে। তিনি আরও বলেন, তাঁর সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছে এবং গণতন্ত্র বজায় রয়েছে।গতকাল রোববার ঢাকা সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান্ড্রু মিচেল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত বেশ কিছু নির্বাচন নিয়ে বিরোধী দলও কোনো প্রশ্ন তুলতে পারেনি। তিনি বলেন, জালিয়াতি রোধে আগামী নির্বাচনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। ইউএনবি।