দেশে মৃদু ভূকম্পন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গতকাল রোববার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) সূত্র জানায়, গতকাল বেলা একটা ৪৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল রাজধানীর আগারগাঁওয়ের ভূকম্পন কেন্দ্র থেকে ৫২২ কিলোমিটার পূর্বে। খবর বাসসের।