দেশে মৃদু ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী ও পার্শ্ববর্তী এলাকাগুলোয় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটা ৪৭ মিনিটে ঘটা এই ভূকম্পন প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়।ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলা শহরের বড় মসজিদ সড়কের কাপড় ব্যবসায়ী কার্তিক জানান, ভূকম্পনের সময় তিনি ও তাঁর কর্মচারীরা রাস্তায় নেমে আসেন। একই কথা বলেন জলঢাকা উপজেলার ব্যবসায়ী তাজুল ইসলাম।এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানিয়েছে, গতকাল বেলা দুইটা ৪৫ মিনিট ৫৬ সেকেন্ডে বাংলাদেশ-ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে মৃদু ভূমিকম্প হয়েছে।