দেশে যোগ্য সম্মান পাচ্ছেন না ইউনূস: জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস তাঁর নিজ দেশে যথাযোগ্য সম্মান পাচ্ছেন না। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখ কনজে গতকাল বৃহস্পতিবার দুঃখ প্রকাশ করে এ মন্তব্য করেছেন। খবর ইউএনবির।
রাষ্ট্রদূত আলব্রেখ বলেন, ‘ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার পথিকৃৎ মুহাম্মদ ইউনূস তাঁর নিজের দেশে ইদানীং যোগ্য সম্মান পাচ্ছেন না, বিষয়টি আমাকে মর্মাহত করে।’
কূটনীতিক আলব্রেখ জার্মান প্রেসিডেন্ট জোয়াকিম গুয়াকের একটি আমন্ত্রণপত্র পৌঁছে দিতে গতকাল সকালে অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ওই মন্তব্য করেন।