দেশে রাস্তার অবস্থা এখন অনেক ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘দেশের সব রাস্তা এখনই সুন্দর হয়ে উঠেছে বা কার্পেটিং করা হয়ে গেছে, এমনটা বলতে পারি না। তবে যতটুকু কাজ হয়েছে সার্বিকভাবে বলতে গেলে, রাস্তার অবস্থা এখন অনেক ভালো।’গতকাল শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় সড়ক ও জনপথের (সওজ) পরিদর্শন বাংলোয় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যোগাযোগসচিব মোজাম্মেল হক খান, সওজের প্রধান প্রকৌশলী আ. কুদ্দুস, প্রমুখ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ব্যাপারে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘ওই সড়কের কোনাবাড়ী এলাকায় রাস্তার অবস্থা খারাপ, সে খবর আমাদের কাছে আছে। সেখানে কাজ চলছে।’