দেশে শৈশবকালীন অপুষ্টির হার কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে শৈশবকালীন অপুষ্টির হার হ্রাস পাচ্ছে। তবে এর গতি কম। আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘জাতীয় পুষ্টিনীতি ২০১৫ অবহিতকরণ’ সভায় এই তথ্য দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অবহিতকরণ সভা আয়োজন করেছে।
সভায় বলা হয়, বাংলাদেশের অনুর্ধ্ব পাঁচ বছর বয়সী প্রতি পাঁচজন শিশুর মধ্যে দুজন খর্বকায়। এই হার ধনী জনগোষ্ঠী অপেক্ষা দরিদ্রদের মধ্যে দ্বিগুণ।
‘জাতীয় পুষ্টিনীতি ২০১৫ অবহিতকরণ’ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।