দেশে শ্রমশক্তির মধ্যে বেকার ২৬ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, দেশে মোট শ্রমশক্তির মধ্যে বেকারের সংখ্যা ২৬ লাখ।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০১০-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী, দেশে মোট শ্রমশক্তির সংখ্যা পাঁচ কোটি ৭১ লাখ। এর মধ্যে কর্মক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির সংখ্যা পাঁচ কোটি ৪৫ লাখ এবং কাজ খুঁজছেন এমন শ্রমশক্তির সংখ্যা বা বেকার ২৬ লাখ।মন্ত্রী বলেন, প্রতিবছর বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় ১৫ লাখ শ্রমশক্তি শ্রমবাজারে প্রবেশ করে। তবে প্রতিবছর কী পরিমাণ শ্রমশক্তি জাতীয় শ্রমিকবাজার থেকে বিযুক্ত হচ্ছে, সে তথ্য নেই।