প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, দেশের লোকসংখ্যা প্রায় ১৬ কোটি হলেও দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন পর্যন্ত ১০০-তে পৌঁছায়নি। যেসব বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, সেগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ই সত্যিকারের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠেনি।ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা স্মরণে ‘জোহা স্মারক বক্তৃতায়’ তিনি এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গতকাল শনিবার এ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।