দেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বরিশাল বিভাগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে মোট দারিদ্র্যের হার ৪০ শতাংশ। এর মধ্যে বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগে দারিদ্র্যের হার বেশি। বরিশাল বিভাগে সর্বাধিক ৫২ শতাংশ মানুষ দরিদ্র।জাতীয় সংসদে গতকাল রোববার জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার এ কথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপ অনুসারে এ হিসাব দেওয়া হয়েছে। আটকে পড়া পাকিস্তানিদের সংখ্যা: নাজিমউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ১৯৯২ সালের বাংলাদেশ-পাকিস্তানের যৌথ সমীক্ষা অনুসারে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানির সংখ্যা দুই লাখ ৩৮ হাজার। সর্বশেষ ২০০৬ সালের জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের সমীক্ষা অনুসারে এ সংখ্যা এক লাখ ৩০ হাজার।