দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডে ফ্রান্সের শোক প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে গত দুই দিনে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের দুজন সদস্য খুন হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের দূতাবাস।
গতকাল মঙ্গলবার বিকেলে ফরাসি দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম, নাটোরে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য মুদি দোকানি সুনীল গোমেজ এবং ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের সদস্য আনন্দ গোপাল গাঙ্গুলীর খুনের ঘটনায় আমরা গভীর শোকাহত ও মর্মাহত।’
এ ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয় উল্লেখ করে বিবৃতিতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ ও গভীর শোক জানানো হয়।