প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, ধর্মের নামে কোনো বাড়াবাড়ি নেই। ২৯ জানুয়ারি দুপুরে আনোয়ারার বরুমচড়ার সওদাগর দীঘিরপাড় এলাকায় একটি মসজিদ উদ্বোধনের সময় মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এ কথা দেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা এস এম আলমগীর চৌধুরী, এম এ কাইয়ুম শাহ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আজাদ সিকদার, শাহাদত হোসেন চৌধুরী, শামসুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোনায়েম খান, মসজিদের প্রতিষ্ঠাতা মফজল আহমদ প্রমুখ।