দেশে স্মৃতিভ্রম রোগী ৪ লাখ ৬০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে স্মৃতিভ্রম রোগে (ডিমেনসিয়া) আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ কোটি ৪০ লাখ। আর বাংলাদেশে এই রোগী আছে ৪ লাখ ৬০ হাজার।

গতকাল বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইএমএইচ) পরিচালক অধ্যাপক আবদুল হামিদ সভাপতির বক্তব্যে এ তথ্য দেন। তিনি বলেন, স্মৃতিভ্রম বয়োবৃদ্ধির স্বাভাবিক কোনো অংশ নয়, এটি মস্তিষ্কের একটি রোগ। এখন পর্যন্ত এ রোগের ভালো কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। তাই সামাজিক সচেতনতা ও চিকিৎসকের মাধ্যমে সঠিক পরিচর্যা অত্যন্ত জরুরি।

বিশ্ব অ্যালঝেইমারস দিবস উপলক্ষে গতকাল অ্যালঝেইমারস সোসাইটি অব বাংলাদেশ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যৌথভাবে ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘স্মৃতিভ্রম রোগের চিকিৎসা নেই, এটা আমি বিশ্বাস করি না। আজ চিকিৎসা নেই, নিশ্চয়ই কাল হবে। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা পরনির্ভরশীল হয়ে যান, পরিবারে একধরনের অস্বস্তি দেখা যায়। কিন্তু আমাদের বাঙালি সমাজ তাঁদের পাশে থাকে।’