দেশে হূদরোগে আক্রান্ত ৯০ শতাংশ মানুষ চিকিৎসাসেবার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রাপ্তবয়স্কদের ২০ থেকে ২৫ শতাংশ উচ্চরক্তচাপে ভুগছে। এদের ১০ শতাংশ হূদরোগে আক্রান্ত। হাসপাতালের স্বল্পতা, বিশেষজ্ঞ চিকিৎসক-সংকট এবং প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় দেশের ৯০ শতাংশ হূদরোগে আক্রান্ত ব্যক্তি চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে।গতকাল শনিবার ‘সার্ক কংগ্রেস অব কার্ডিওলজি-২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও সার্ক কার্ডিয়াক সোসাইটি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।সম্মেলনের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ বলেন, দেশে হূদরোগের পরীক্ষাব্যবস্থা জটিল ও ব্যয়বহুল। তিনি বলেন, হূদরোগ চিকিৎসার আয়োজন জেলা হাসপাতাল পর্যন্ত বিস্তৃত করতে হবে।বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, হাসপাতালগুলোয় দক্ষ চিকিৎসক ও জনবলের অভাব রয়েছে। এ কারণে জেলা পর্যায়ে হূদরোগের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, হূদরোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি মনোযোগী হতে হবে। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এবং সার্ক কার্ডিয়াক সোসাইটির প্রেসিডেন্ট এম আমানুল্লাহ বলেন, উচ্চরক্তচাপ, রক্তে চর্বি বৃদ্ধি, ধূমপান, মদ্যপান এবং শরীরের বেশি ওজন হূদরোগের প্রধান পাঁচটি কারণ।প্রতিষ্ঠানের মহাসচিব খাজা নাসির উদ্দিন বলেন, হাসপাতাল স্বল্পতা, চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় হূদরোগে আক্রান্ত সব রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জানান, মাত্র ১০ শতাংশ রোগী সেবা পায়, বাকি ৯০ শতাংশ সেবার আওতার বাইরে থেকে যাচ্ছে। তিনি দেশের সব মেডিকেল কলেজে হূদরোগ বিভাগ ও কার্ডিয়াক সার্জারি বিভাগ খোলার প্রস্তাব করেন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, বর্তমানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় দেড় হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। তিনি বলেন, এসব পদে নিয়োগ দিলে শিক্ষা ও চিকিৎসা—দুটিরই উন্নতি হবে। সার্ক কার্ডিয়াক সোসাইটির সহসভাপতি এবং সোসাইটির পরবর্তী সভাপতি অমল কুমার ব্যানার্জি বলেন, ভারত ও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ হূদরোগের চিকিৎসা পায় না। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে সরকারকেই আধুনিক চিকিৎসাসেবা নিয়ে যেতে হবে।সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের চিকিৎসকেরা অংশ নিচ্ছেন।