দেশে ২৩ শতাংশ নবজাতকের জন্ম অস্ত্রোপচারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ২৩ শতাংশ নবজাতকের জন্ম হচ্ছে অস্ত্রোপচারে। আর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যত শিশুর জন্ম হয়, তার ৮০ শতাংশই অস্ত্রোপচারের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, এসব অস্ত্রোপচারের একটি বড় অংশ অপ্রয়োজনীয়।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য প্রতিবেদনে বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস-২০১৪) তথ্যের ব্যবহার নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট), যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিষ্ঠানে প্রসব বৃদ্ধির পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচারও হচ্ছে। তাই সরকারকে এই প্রবণতা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে জনসচেতনতাও বাড়াতে হবে।