দেশে ২৪ ঘণ্টায় এক হাজার ৮২০ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে পুলিশি অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অস্ত্র মামলার আসামি আটজন, সাজাপ্রাপ্ত ১৪ জন, পরোয়ানাভুক্ত এক হাজার ২১০ এবং অন্যান্য মামলার আসামি ৫৮৮ জন।পুলিশি অভিযানের সময় চারটি আগ্নেয়াস্ত্র, ৪৮টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে চারটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি পাইপগান ও দুটি পিস্তল। মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জ জেলা পুলিশ এবং র্যাব ঢাকা ৩ ও ১০ এসব অস্ত্র উদ্ধার করেছে। ৩৩ মোটরসাইকেল আটক: দেশব্যাপী মোটরসাইকেল তল্লাশি অভিযানে গত ২৪ ঘণ্টায় নিবন্ধন ও বৈধ কাগজপত্রবিহীন ৩৩টি মোটরসাইকেল আটক করা হয়।