দেশে ৩০টি মডেল মাদ্রাসা করা হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পদক্ষেপ নিয়েছে। শিক্ষায় বৈষম্য কমাতে বিদ্যালয়গুলোতে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া দেশে ৩০টি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার।গতকাল শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বিকেলে হিলালপুর রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।