দেশেই জটিল রোগের চিকিৎসা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশেই বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার হচ্ছে। খরচ করে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। এতে রোগী ও তাঁর স্বজনদের ভোগান্তির পরিমাণ অনেক কমে যাচ্ছে।গতকাল শনিবার রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল আয়োজিত নিউরোসার্জারি-বিষয়ক এক সেমিনারে চিকিৎসকেরা এসব কথা বলেন। নিউরোসার্জারি বিশেষজ্ঞ এ এস এম কামরুল হাসান ব্রেইন টিউমার, মস্তিষ্কে রক্তক্ষরণ, মেরুদণ্ডের জটিল সমস্যাসহ জটিল রোগের চিকিৎসা-ব্যবস্থাপনা তুলে ধরেন।সেমিনারে চিকিৎসাসেবা পেয়ে সুস্থ হয়েছেন, এমন রোগীরা তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।সেমিনারে অধ্যাপক ফিরোজ আহমেদ কোরাইশী, মো. আজিজুল কাহ্হার, মতিউর রহমান মোল্লা, রাশিদুল হাসান, নওশের আলম, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।