দেশেই ম্যাঙ্গো পাল্প উৎপাদন করবে আকিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এখন থেকে দেশেই উৎপাদন করবে ম্যাঙ্গো পাল্প। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আকিজ অ্যাগ্রো প্রসেসিং ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে।সম্প্রতি এক মিলাদ মাহফিলের মাধ্যমে ওই ফ্যাক্টরির উদ্বোধন ঘোষণা করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, পরিচালক সেখ শামীম উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। উল্লেখ্য, বিশ্বের অন্যতম মেশিনারিজ কোম্পানি জার্মানির ক্রোনজ প্রতিষ্ঠানের মেশিন দিয়ে এসেপটিক্যালি ফিলিং পদ্ধতির মাধ্যমে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের জনপ্রিয় ফ্রুটিকা জুস তৈরি হয়। এরই ধারাবাহিকতায় তারা ওই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উন্নতমানের প্রিজারভেটিভবিহীন জুস ফ্রুটিকার ম্যাঙ্গো পাল্প উৎপাদন করতেই আমের জন্য প্রসিদ্ধ চাঁপাইনবাবগঞ্জে ওই ফ্যাক্টরি স্থাপন করেছে। বিজ্ঞপ্তি।