দেশের অগ্রগতিতে প্রান্তিক জনগোষ্ঠীকে যুক্ত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অগ্রগতিতে প্রান্তিক সব জনগোষ্ঠীকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করা সবার দায়িত্ব। বিশেষ করে নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, নিরাপত্তা ও স্বাবলম্বী করার কাজে।
গতকাল দুপুরে ঢাকার মাতুয়াইলের ইউসেপ যাত্রাবাড়ী রিজিওনাল কমপ্লেক্সে ‘কর্মজীবী শিক্ষার্থী দিবস-২০১৫’ নামে এক প্রচারাভিযানে এসব কথা বলেন আরেফিন সিদ্দিক। শিশু ও নারী অধিকার এবং কর্মজীবী শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় যুক্ত করতে গণসচেতনতা সৃষ্টিতে এ প্রচারাভিযানের আয়োজন করেন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউসেফ বাংলাদেশ’।