দেশের অগ্রযাত্রায় সামাজিক সমস্যা দূর করা জরুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনার মূল্যবোধ ঠিক রাখতে হলে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক সমস্যাগুলো দূর করতে হবে। দুর্নীতি, মাদকসহ দেশের উন্নয়ন পরিপন্থী কাজের সঙ্গে যারা জড়িত তারা এ যুগের রাজাকার।
গতকাল বুধবার দিনাজপুরের বিরামপুর উপজেলা মিলনায়তনে জেলা তথ্য কার্যালয় আয়োজিত ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে আলোচনা সভায় দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম এসব কথা বলেন।