দেশের অর্থনীতি গৌরবোজ্জ্বল সময় পার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এখন দেশের অর্থনীতি যে অবস্থায় আছে, ইতিহাসে আর কখনো এমন ভালো ছিল না। অর্থনীতি এখন গৌরবোজ্জ্বল একটি সময় অতিক্রম করছে। বৈশ্বিক মহামন্দার সময়ও প্রবৃদ্ধির হার বৃদ্ধি অব্যাহত ছিল। গত বছর সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। গতকাল সোমবার জাতীয় জাদুঘর মিলনায়তনে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত মুজিবনগর সরকার দিবসের আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাংসদ তানভীর শাকিল প্রমুখ।