দেশের উদ্দেশে সুইজারল্যান্ড ত্যাগ প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফর শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে জুরিখ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুবাইয়ে চার ঘণ্টা যাত্রাবিরতির পর ভোর চারটায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি শামীম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।