নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে যখন এগিয়ে নেওয়ার কাজ চলছে, তখন বিএনপি-জামায়াত উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে ব্যস্ত বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল রোববার নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতা হাফিজুর রশীদ, শাহিদ মাহমুদ, মোশফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান প্রমুখ।
পরে সংস্কৃতিমন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ ভবনের পাশেই ২৫ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের তলা বাড়ানোর কাজের উদ্বোধন করেন।