দেশের উন্নয়নে কিছু বুদ্ধিজীবীর 'কইলজা ছিঁড়া যায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এ দেশে বিদেশিদের খাওয়া (পরের খাওয়া) কিছু বুদ্ধিজীবী রয়েছে। নিজ দেশের উন্নয়নে তাদের ‘কইলজা ছিঁড়া যায়’। এরা গরিবের কাছ থেকে ৩০ থেকে ৪০ শতাংশ সুদ নিতেও দ্বিধা করে না।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব–সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মতিয়া চৌধুরী বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি সন্ত্রাস করেছিল। দিনের পর দিন আগুন সন্ত্রাসকে বেছে নিয়েছিলেন খালেদা জিয়া।