প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমাদের হানাহানি-মারামারি পরিহার করতে হবে।’ গত শুক্রবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, আমেরিকান নাগরিক শিক্ষিকা ক্রিস্টিনা, আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান কোরবান আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, সাবেক মেয়র কামরুজ্জামান প্রমুখ।