প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে অন্তত ৩০ কোটি মানুষ অ্যাজমা বা হাঁপানিতে ভুগছে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা কম করে হলেও এক কোটি। চিকিৎসাসুবিধার অপ্রতুলতা, অসচেতনতা এবং দারিদ্র্যের কারণে অনেকেই এখনো অ্যাজমার যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে।ধানমন্ডির বিআইএম মিলনায়তনে ‘ক্লাব এক্সেল’ আয়োজিত বিশ্ব অ্যাজমা দিবসের আলোচনায় গতকাল বুধবার বক্তারা এসব কথা বলেন। ‘আপনার হাঁপানি আপনিই নিয়ন্ত্রণ করতে পারেন’ স্লোগান নিয়ে ৪ মে বিশ্ব অ্যাজমা দিবস পালিত হয়।