দেশের এক তৃতীয়াংশ কানে কম শোনেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের এক-তৃতীয়াংশ লোক কানে কম শুনছেন (শ্রুতিক্ষীণতা)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক-কান ও গলা বিভাগের উদ্যোগে পরিচালিত বাংলাদেশে বধিরতার হার নিরূপণের জাতীয় জরিপে এ চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জরিপের ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশে ১৫ বছরের নিচে শিশুদের বধিরতার হার অনেক বেশি। এই হার দক্ষিণ-পূর্ব এশিয়ার তুলনায় আড়াই শতাংশ বেশি। এ ছাড়া দরিদ্র জনগণের মধ্যেও শ্রুতিপ্রতিবন্ধীর হার বেশি (১৫ শতাংশ)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় ২০১৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের সাতটি বিভাগের ৫২টি উপজেলায় এ জরিপ চালানো হয়। জরিপের আওতাভুক্ত ছিলেন চার হাজার ২২০ জন।
জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত। প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি খালেদ হাসান, বিএসএমএমইউর সহউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. শহীদুল্লাহ সিকদার প্রমুখ।