দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান প্রধান বিচারপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ও জনগণের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজামেঞ্চল হোসেন। কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শনিবার জিল্লুর রহমান পৌর মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের সমঞ্চাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, মানুষকে ভালোবাসতে হবে। দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের মেধা-মনন জনকল্যাণে কাজে লাগাতে হবে। সততা, নিষ্ঠা ও দৃঢ়প্রত্যয়ী হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে। পড়ালেখায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৈরবের শিক্ষার্থীদের সংগঠন ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে  এসএসসি, জেএসসি, পিএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৮৪০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি মো. আশফিকুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. সামসুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ এ এম আবু সাইদ, জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার, ভৈরব পৌরসভার মেয়র হাজি মো. শাহীন, হাজী আসমত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ক ম মোবারক আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ ও ভৈরব এম পি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মুহিত।