দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার দিয়েছে সিটিসেল
মুঠোফোন কোম্পানি সিটিসেল দেশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও জুমআল্ট্রা সংযোগ প্রদান করেছে। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় সহায়তা করতে সিটিসেল এ উদ্যোগ নিয়েছে।২০ এপ্রিল রাজধানীর মহাখালীতে অবস্থিত সিটিসেলের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে এসব কম্পিউটার এবং দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ আল্ট্রাজুম প্রদান করা হয়।যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত এসব উপকরণ প্রদান করা হয়েছে, সেগুলো হলো নরসিংদীর খাতুনা জান্নাত মহিলা মাদ্রাসা, ময়মনসিংহের কাকলী মডেল একাডেমি, বাউলা ডিগ্রি কলেজ, ঘোড়াশালের ইসলামিয়া আলিম মাদ্রাসা, ড. নজরুল বিন নূর মহসিন উচ্চবিদ্যালয়, নরসিংদীর কচিকাঁচা বিদ্যানিকেতন, নড়াইলের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজধানীর সাতারকুল উচ্চবিদ্যালয়।কম্পিউটার প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও সিটিসেলের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।