দেশের জনগণ এখন নিরাপদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘বাংলাদেশ নিরাপদ নয়, দেশের জনগণও এখন নিরাপদ নয়। আমাদের ছেলেমেয়েদের জন্য দেশকে নিরাপদ করতে হবে।’
গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ এয়াকুবের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পটিয়া পৌরসভার সাবেক প্রশাসক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সহসভাপতি প্রয়াত মোহাম্মদ আলীর কবর জিয়ারত শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন অলি আহমদ।
অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা কেউ স্বাধীন নই। স্বাধীনভাবে কথা বলার অধিকারও নেই।’ তিনি আরও বলেন, সঠিকভাবে গণতন্ত্রের প্রয়োগ হলে দেশে জঙ্গিবাদ থাকবে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম, পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ এয়াকুব, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম, এলডিপির পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক মনছুর আলম ও পৌরসভার সাংগঠনিক সম্পাদক রাশেদ কবির।