প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের দেশের জনগণ জঙ্গিবাদ ও সন্ত্রাস পছন্দ করে না। গতকাল সোমবার মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমি ও আর্কাইভ ১৯৭১-এর যৌথ উদ্যোগে চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বিদেশিদের হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে বলেন, ‘ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। বঙ্গবন্ধুকন্যা যখন এগিয়ে যাচ্ছেন। তখন তাঁকে নানাভাবে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে।’ জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন, পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।